চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৬

চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় পুলিশের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় পুলিশের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার চশমাহিলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ। এ সময় অন্তত ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় নগরের পাঁচলাইশ থানার চশমাহিলে এ অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। অভিযানের পর যাচাই-বাছাইয়ের জন্য বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করা হয়।

জানা গেছে, ওই বড়িটি নওফেলের পৈত্রিক বাড়ি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর (নওফেলের বাবা) বাসভবন হিসেবে পরিচিত। ৫ আগস্ট ওই সরকার পতনের আগ পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম সেই বাড়ি থেকে পরিচালিত হতো।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কয়েকজন এখানে জড়ো হচ্ছেন বলে একটি ফেসবুকে পোস্টে বলা হয়। সেটির সূত্র ধরে অভিযান পরিচালনা করেছে পুলিশ। তবে নগরের দুই নম্বর গেট এলাকায় মহিবুল হাসানের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। সেটি গত বছরের ৫ আগস্টের পর বন্ধ, তবে অনলাইনে তারা খাবার বিক্রি করেন।

আটক সাতজন ওই রেস্তোরাঁয় কাজ করতেন বলে দাবি করেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, ‘আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হচ্ছে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে জড়ো হচ্ছে কিছু লোক। সেটির সূত্র ধরে অভিযান পরিচালনা করেছি এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১০

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১১

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১২

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৩

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৫

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৬

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৭

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৮

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৯

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X