কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দেশের চিকিৎসকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই : স্বাস্থ্যমন্ত্রী

ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের চিকিৎসকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। চিকিৎসকদের সুরক্ষা ও রোগীদের স্বাস্থ্যসেবায় আধুনিকায়নে কাজ চলছে। এর মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।

শনিবার (৩ ফেব্রুয়ারি) স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে করণীয়বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাঁচ শয্যা নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট গঠন করেছিলেন বঙ্গবন্ধু। দীর্ঘ পরিক্রমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালকে পাঁচশত শয্যায় উন্নীত করেছেন।

মন্ত্রী বলেন, চিকিৎসক বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব থেকে বড় অস্ত্র। তাদের জন্য কাজ করতে পারলে আমি আনন্দিত হবো। চিকিৎসকদের সুরক্ষার ব্যাপারে কাজ করতে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সমন্বয় করে সঠিক এবং ভালো পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই জনসাধারণের আস্থা ফিরে আসবে। শতভাগ হয়তো পারব না সবাই মিলে এক হয়ে কাজ করলে অবশ্যই অনেক কাজ এগিয়ে যাবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X