কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ফোনসেটের মূল্য নির্ধারণ করতে হবে : বিটিআরসি চেয়ারম্যান

প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

দেশের মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় মোবাইল ফোনসেটের মূল্য নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসিতে অনুষ্ঠিত ‘ভিওএলটিই সক্ষম মোবাইল হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন’বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, গ্রাহকের জন্য ৪জি প্রযুক্তিকে প্রতিষ্ঠিত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকের জন্য সুলভ মূল্যে মোবাইল হ্যান্ডসেট নিশ্চিত করতে হবে।

কর্মশালায় ভিওএলটিইর গুরুত্ব ও সুযোগ, কারিগরী পদ্ধতি ও কার্যনীতি এবং কৌশল বাস্তবায়নের বিষয়ে বিশদ উপস্থাপনা করেন কমিশনের স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ। কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ ভিওএলটিই অভিযোজনে সব অপারেটরের সমান প্রস্তুতির বিষয়ে গুরুত্বারোপ করেন।

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি যেন সঠিক সময়ে গ্রাহকের নিকট পৌঁছায়- এ বিষয়ে কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী গুরুত্বারোপ করেন।

কর্মশালায় অন্যদের মধ্যে বিটিআরসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধি, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা, সংযোজনকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X