কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৭ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আগামী মৌসুমে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা : আবহাওয়া অফিস

পুরোনো ছবি
পুরোনো ছবি

শীত প্রায় শেষ হয়ে গেছে, সামনে অপেক্ষা করছে অসহনীয় গরম। আগামী তিন মাসের আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া আগাম বার্তায় এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়াও শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কার বার্তা দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস বলছে, আগামী তিন মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে আগামী তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে দেশের পশ্চিম, উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ৪ থেকে ৮ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

আগামী তিন মাসের মধ্যে মৃদু তাপপ্রবাহ অর্থাৎ দেশের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের অর্থাৎ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে প্রবাহ বয়ে য়েতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

জানা গেছে, গত জানুয়ারি মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম (১৫.৮%) বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।

পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ১৭ থেকে ১৯, ২০ থেকে ২৫ ও ৩০ থেকে ৩১ জানুয়ারি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় জানুয়ারি মাসে সাতক্ষীরায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১১

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৩

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৪

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৫

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৬

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৭

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৮

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৯

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

২০
X