কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৮ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রো চলাচলে আবারও বিঘ্ন

পুরোনো ছবি
পুরোনো ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়েছিল বলে জানা গেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ২টা ৪০ মিনিটের পর থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৩টার পর থেকে আবারও চলাচল স্বাভাবিক হয়।

মেট্রো চলাচল বন্ধের বিষয়ে রাজধানীর পল্লবী মেট্রো স্টেশন থাকা রনি নামে এক যাত্রী কালবেলাকে বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল সাময়িক বন্ধ ছিল।

রনিসহ আরও অনেক যাত্রী পল্লবী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলেন বলে তিনি জানান।

এদিকে আজ শনিবার সকাল থেকে নতুন শিডিউলে মেট্রো চলাচল শুরু করেছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছিলেন, যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, প্রতিদিন আগে ১৫২টি ট্রেন চলত এখন সেটা বেড়ে ১৭৮টি ট্রেন চলবে।

এর আগেও শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। ওইদিন সময়মতো মেট্রো চলাচলে বাধা সৃষ্টি হয় বলে জানা যায়।

শিডিউল বিঘ্ন হওয়ার প্রধান কারণ হিসেবে বিদ্যুতের সমস্যা হয়েছিল বলে জানা যায়। কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্বে থাকা এ এস আই মাহদি হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ ছাড়াও বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা ও বসন্ত বরণের দিনও মেট্রোতে বিঘ্ন ঘটে। ওইদিন দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওইদিন কর্তৃপক্ষ জানিয়েছিল, কাজীপাড়া স্টেশন সংলগ্ন লাইনে ঘুড়ি পড়ায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১০

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১১

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১২

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৩

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৪

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৫

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৬

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৭

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৮

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৯

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

২০
X