কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আগামী তিন মাসের আবহাওয়ায় শুধুই দুঃসংবাদ

আবহাওয়া ভবন। ছবি : সংগৃহীত
আবহাওয়া ভবন। ছবি : সংগৃহীত

আগামী তিন মাস আবহাওয়া পরিস্থিতি কি হতে পারে, সে বিষয়ে আগাম বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী তিন মাস (এপ্রিল-জুন, ২০২৪) পর্যন্ত দেশের আবহাওয়া কেমন থাকবে।

যেখানে বলা হয়েছে, এপ্রিল থেকে আগামী জুন পর্যন্ত দেশে ৬-৮টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ৩-৪টি তীব্র (৪০-৪১.৯°সে.) থেকে অতি তীব্র (>৪২° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৬ থেকে ৮ দিন হালকা অথবা মাঝারি এবং ৩ থেকে ৫ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী জুন পর্যন্ত সময়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ৩ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, গত মার্চে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিক (-০৮%) বৃষ্টিপাত হয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি; চট্টগ্রাম, রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

এর মধ্যে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ২-৩, ১৪-১৬ ও ১৮-৩১ মার্চ দেশের অনেক স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই সঙ্গে বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যায়। অন্যদিকে, গত মাসে সিলেটে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয় গত ৩১ মার্চ। একই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি এপ্রিলজুড়ে ঢাকায় ১৩০-১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহে ১৩৫-১৭৫, চট্টগ্রামে ১৩০-১৬৫, সিলেটে ২৬৫-৩৪০, রাজশাহীতে ৭৫-৯৫, রংপুরে ৮৫-১১০, খুলনায় ৬৫-৯০ এবং বরিশালে ১২০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, আগামী মে মাসে ঢাকায় ২৭৫-৩০৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহে ৩৬০-৪০০, চট্টগ্রামে ২৯৫-৩২৫, সিলেটে ৪৮৫-৫৩৫, রাজশাহীতে ১৮৫-২০৫, রংপুরে ২৫০-২৭৫, খুলনায় ১৬৫-১৮৫ এবং বরিশালে ২৪৫ থেকে ২৭৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামী জুন মাসে ঢাকায় ৩৪০-৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এ মাসে ময়মনসিংহে ৪৪০-৪৭০, চট্টগ্রামে ৫৮০-৬২০, সিলেটে ৬২০-৬৪০, রাজশাহীতে ২৯০-৩২০, রংপুরে ৪১০-৪৪০, খুলনায় ২৮০-৩২০ এবং বরিশালে ৪৬০ থেকে ৫১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X