কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৪:২৪ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভারি বৃষ্টি থাকবে যতদিন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে দেশের তিন বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ জুন) সকালে এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। বাতাস বইলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তিভাব বিরাজ করছে। কয়েক মিনিট হাঁটলেই ঘাম পড়ছে শরীর থেকে।

সোমবার রাতে দেওয়া আবহাওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, তাপপ্রবাহ আগামীকালও থাকতে পারে। তবে এর বিস্তৃতি অনেকটা কমে আসতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, আজ মঙ্গলবার সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। বাতাস থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্য অস্বস্তি কমছে না। আজ রাজধানীতে কিছুটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১০

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১১

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১২

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

১৩

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

১৪

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১৫

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১৬

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১৭

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১৮

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৯

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

২০
X