শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০২:৫৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত দিয়ে অস্ত্র আনছে বিএনপি :  কাদের

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিএনপি দেশে অস্ত্র আনছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনগুলো এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সীমান্তের এপার থেকে খবর পাচ্ছি, অস্ত্র কিনছে তারা (বিএনপি)। চাঁপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটা ঘাঁটি। আগ্নেয়াস্ত্র এনে মজুত করছে। জনশক্তি তাদের কাছে শক্তি নয়। যারা অস্ত্র শক্তি দিয়ে ক্ষমতায় বসতে চায়, জনশক্তির ওপর তাদের আস্থা থাকার কথা না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : জীবন দিয়ে হলেও মহাসমাবেশ সফল করার ঘোষণা খোকন তালুকদারের

এ সময় তিনি বলেন, আমরা যখন শোকের মাসের কর্মসূচি নিতে যাই, তখন বিএনপি তো বলেই, কিছু মিডিয়াও পাল্টাপাল্টি কর্মসূচি বলে। আমরা বলেছি, আমরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। এখানে পাল্টাপাল্টি হলো কোথায়? আমরা কেন সংঘাত করব? আমরা তো চাই সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু একটা নির্বাচন। এটা জাতির কাছে আমাদের প্রতিশ্রুতি। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আছে বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ফখরুলের গলায় এখন অনেক পানি। দেখলে মনে হয় ভালো মানুষ, অথচ মুখে এত বিষ! কী বাজে ভাষায় বক্তৃতা করেন তিনি!

আরও পড়ুন : ২৮ জুলাই চট্টগ্রামে সমাবেশ করতে চায় জামায়াত

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের আর হেলায়-ফেলায় সময় কাটানোর সুযোগ নেই। নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। প্রোগ্রাম থাকলে যাব, অন্যদের ব্যাপারে মাথা ঘামাব না; তাহলে হবে না। সতর্ক থাকতে হবে, নির্বাচন পর্যন্ত। সংঘাত আমরা করব না। মাঠে সক্রিয় থাকব। যারা সংঘাত করতে আসবে, তাদের প্রতিহত করব। তারা (বিএনপি) খালি মাঠ পেলে সংঘাত করবে, সেই প্রস্তুতি তারা নিচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : যে কারণে চীন গেলেন ১৪ দলের বাম শরিকরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১০

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১১

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১২

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৩

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৪

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৫

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৬

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৭

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৯

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

২০
X