মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১১:১৮ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জীবন দিয়ে হলেও মহাসমাবেশ সফল করার ঘোষণা খোকন তালুকদারের

মাদারীপুর জেলা বিএনপি কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন দলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি : কালবেলা
মাদারীপুর জেলা বিএনপি কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন দলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি : কালবেলা

জীবন দিয়ে হলেও বিএনপির মহাসমাবেশকে সফল করার ঘোষণা দিয়েছেন দলের সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

সোমবার (২৪ জুলাই) বিকেলে মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত ‘আগামী ২৭ জুলাই দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে’ প্রস্তুতিসভায় এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন : বিএনপির টার্গেট ঢাকা

প্রশাসনের উদ্দেশে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আপনারা প্রজাতন্ত্রের লোক, তাই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। মহাসমাবেশে যাওয়ার পথে কেউ বাধা দিলে আমরা কাউকেই ছাড় দেব না।

তিনি আরও বলেন, ‘এই দলের জন্য বারবার কারাবরণ করেছি এবং গুম হয়েছি, মৃত্যুকে ভয় পাই না। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেই ঘরে ফিরে যাব।’

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব জাহান্দার আলী জাহানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মুরাদ, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক বেপারী, মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, রাজের উপজেলা বিএনপির সভাপতি আবদুল ওহাব মিয়া, জেলা যুবদলের আহবায়ক মো. ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক মো. মামুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদার, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার আহম্মেদ চিস্তী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্যসচিব কামরুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X