চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৩:২০ এএম
অনলাইন সংস্করণ

২৮ জুলাই চট্টগ্রামে সমাবেশ করতে চায় জামায়াত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যাওয়া জামায়াতের আইনজীবী প্রতিনিধিদল। ছবি : কালবেলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যাওয়া জামায়াতের আইনজীবী প্রতিনিধিদল। ছবি : কালবেলা

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মী, ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে আগামী ২৮ জুলাই চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় জামায়াত।

সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টায় সমাবেশের অনুমতির একটি আবেদন নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যান নগর জামায়াতের পক্ষ থেকে আইনজীবী প্রতিনিধিদল।

আবেদনপত্রটি পুলিশের সংশ্লিষ্ট শাখা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নগর জামায়াতের প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক কালবেলাকে বলেন, মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জামায়াতের আবেদনে বলা হয়, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে ২৮ জুলাই চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনুমতি প্রদানসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয় আবেদনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১১

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১২

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৩

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৪

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৫

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৭

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৮

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৯

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

২০
X