কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মাহফিল করবে বিএনপি

পুরোনো ছবি
পুরোনো ছবি

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করবে বিএনপি।

মঙ্গলবার (৯ জুলাই) বাদ আসর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল হবে। দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির নেতারা অংশগ্রহণ করবেন।

আজ সোমবার (৮ জুলাই) বিকেলে বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ ভোরে গুলশানের বাসা ‘ফিরোজা’য় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন।

দুপুরে হাসপাতালে খালেদা জিয়াকে দেখে আসার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা সংকটজনক, তার জীবন হুমকির মুখে। অবিলম্বে তার উন্নত চিকিৎসা দরকার। তিনি নানা রোগে আক্রান্ত, তাই সার্বক্ষণিক ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। অতীতের মতো শান্তিপূর্ণভাবে মুক্তির আন্দোলন চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X