কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৯:০৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের জিম্মি থেকে জনগণ মুক্তি চায় : রাশেদ প্রধান

রাজধানীর পুরানা পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
রাজধানীর পুরানা পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জিম্মি থেকে দেশ ও জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকারের বেপরোয়া দুর্নীতি, অর্থপাচার ও লাগামহীন মিথ্যাচার এবং অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চেয়েছিলেন, না পেয়ে সফর সংক্ষিপ্ত করে তাকে শূন্য হাতে ফিরতে হয়েছে।

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, কোটাপদ্ধতি সংস্কারের মাধ্যমে মেধাভিত্তিক চাকরি নিশ্চিত করতে হবে। কোটাপদ্ধতির কারণে শিক্ষার্থীদের ওপর যেন রাষ্ট্রীয় বৈষম্য সৃষ্টি করা না হয়, সেজন্য শিক্ষার্থীদের চলমান দাবি মেনে নিন। ৫৬ শতাংশ অগ্রাধিকার কোটার নামে আওয়ামী কোটাপদ্ধতির কারণেই এমপি-মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত এবং মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়।

তিনি বলেন, দেশে বর্তমানে মানুষের আয়ের চেয়ে ব্যয় ৭ গুণ বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশচুম্বী। এতে কর্মহীন মানুষের পরিবারে চলছে নীরব আর্তনাদ। জনজীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে। অথচ সেদিকে দৃষ্টি না দিয়ে ক্ষমতাসীনরা ব্যস্ত দুর্নীতি ও লুটপাটে।

রাশেদ প্রধান দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য যুবক ও ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশ রক্ষার প্রয়োজনে এ সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, এ আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের শামিল।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন জাগপার এ অংশের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, যুব জাগপার সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, মো. আলী ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X