কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:২০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনে নিহত, বিএনপির কর্মসূচি 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল বুধবার (১৭ জুলাই) বাদ জোহর সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যুগপৎভাবে ঢাকায় বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গণতন্ত্রমঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠকে নেতৃত্ব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে বড় আন্দোলনে যাব।

পরে মির্জা ফখরুল যুগপৎভাবে যৌথ বিবৃতি তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাদের ওপর ঠান্ডা মাথায় গুলিবর্ষণ করা হয়েছে। খবরে জানা গেছে, চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা ৭ জনকে হত্যা করা হয়েছে। এর সম্পূর্ণ দায় সরকারের। কেননা সরকারের উস্কানিতে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ২৪ ঘণ্টার মধ্যে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই। হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানাই। অবিলম্বে কোটা ব্যবস্থা সংস্কারের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। কেননা, দমন-পীড়ন চালিয়ে অতীতে কেউ রক্ষা পায়নি। এই সরকারও রক্ষা পাবে না।

বৈঠকে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ুম, ড. আবু ইউসুফ সেলিম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X