মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাকবলিত নোয়াখালীতে ছাত্রদলের ত্রাণ সহায়তা অব্যাহত

ছাত্রদলের ত্রাণ বিতরণ কর্মসূচি। ছবি : কালবেলা
ছাত্রদলের ত্রাণ বিতরণ কর্মসূচি। ছবি : কালবেলা

টানা চতুর্থ দিনের মতো বন্যাকবলিত দেশের পূর্বাঞ্চলে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২৬ আগস্ট) নোয়াখালী সদর উপজেলার ওয়াপদার পুল, কবিরহাট উপজেলার তেঁতুলতলা, কবিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কবিরহাট, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, কোম্পানির হাটসহ বিভিন্ন স্থানে প্রায় ৮০০ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ত্রাণ সহায়তা কর্মসূচিতে নেতৃত্ব দেন। উল্লেখ্য, ইতিপূর্বে নোয়াখালীতে একদিনসহ লক্ষ্মীপুর ও কুমিল্লাতেও ছাত্রদল একই কর্মসূচি পালন করেছে ।

এর আগে ২৩ আগস্ট ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ফেনীতে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়। এ সময় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X