কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে : নিরব

বাঁধ ভেঙে পানি ঢুকছে। ছবি : কালবেলা
বাঁধ ভেঙে পানি ঢুকছে। ছবি : কালবেলা

পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে।

বুধবার (২৮আগস্ট) ফেনী জেলার দাগনভূইঞা উপজেলার রামনগর কেএমসি উচ্চ বিদ্যালয়ে বন্যাদুর্গত ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত তাদের বাঁধ খুলে দেওয়ায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তারা বাঁধ খুলে দেওয়ার আগে কোনো পূর্বাভাসও দেয়নি। তারা তাদের প্রয়োজনে পানি ছেড়ে দেয় আবার বন্ধ করে রাখে। আমাদের যখন পানির প্রয়োজন পড়ে তখন তারা পানি দেয় না। কিন্তু আমাদের যখন পানির প্রয়োজন পড়ে না তখন তারা পানি ছেড়ে দেয়।

জনগণের দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় ত্রাণ সংগ্রহ কমিটি তাদের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে ত্রাণ সংগ্রহ-ত্রাণ বিতরণে গত ৭ দিন ধরে কাজ করে যাচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, জনগণের পাশে থাকা দল। দলটি এখন ক্ষমতায় নেই তারপরও জনগণের প্রতি তাদের যে অঙ্গীকার সেটি বাস্তবায়ন করার জন্যই তার সব নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বানভাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে। যে কোনো দুর্যোগে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।

তিনি আরও বলেন, যতদিন বানভাসী মানুষ ঘরে ফিরে না যাবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে আছি। এ সময় পাশাপাশি দেশের সব বিত্তশালীদের বন্যার্তদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান সাইফুল আলম নিরব।

এ সময় আরও উপস্থিত ছিলেন দাগনভূইঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি মুরতাজুল করিম বাদরু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি এমডি সোলায়মান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X