কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১০:০২ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনের দরজা ঠকঠক করুন, বিএনপিকে হুইপ স্বপন

আক্কেলপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন জাতীয় সংসদের হুইপ । ছবি : সংগৃহীত
আক্কেলপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন জাতীয় সংসদের হুইপ । ছবি : সংগৃহীত

আপনারা (বিএনপি) নির্বাচন কমিশনের দরজা ঠকঠক করুন। আপনাদের যা কিছু চাওয়া তা কেবল নির্বাচন কমিশনের পক্ষেই পূরণ করা সম্ভব বলেও জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আরও পড়ুন : বাংলাদেশে বিক্ষোভ নিয়ে বিবৃতি দিল অ্যামনেস্টি

সোমবার (৩১ জুলাই) জয়পুরহাট-২ নির্বাচনী এলাকায় মতবিনিময়সভা এবং আক্কেলপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন করতে হলে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বী দলসমূহকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা নিয়ে নির্বাচনে থাকতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। নির্বাচনের আগে কোনো পক্ষ পরাজয় আশঙ্কায় নির্বাচন ছেড়ে দিলে স্বাভাবিকভাবেই সব জায়গায় শিথিলতা আসবে। তাতে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা যাবে, হয়তো কিছু উপাদানও হাতে পাওয়া যাবে। সুতরাং যারা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আগ্রহী, তাদের উচিত নির্বাচন কমিশনের নিকট যাওয়া।

আরও পড়ুন : জাতিসংঘের অধীনে নির্বাচন চান ভিপি নুর

হুইপ বলনে, নির্বাচন ও নির্বাচনের পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারী দায়িত্ব পালনে গাফিলতি করলে, পক্ষপাতিত্ব করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি কর্তৃত্ব আছে ইসির, নির্বাচনকালীন সরকারের নেই। নির্বাচন কমিশনই নির্বাচন সংক্রান্ত সকল ক্ষমতার অধিকারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকছেদ আলী মাস্টার, উপজেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম আকন্দ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১১

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১২

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৩

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৪

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৫

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৬

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৭

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৮

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৯

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

২০
X