কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন কমিটিকে গুজব বলল আ.লীগ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করার নামে ফেসবুকে যে চিঠি ভাইরাল হয়েছে, সেটিকে গুজব বলেছে দলটি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সকাল থেকে ফেসবুকে দলটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এ চিঠিটি ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। চিঠিতে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক করা হয় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে। সদস্য সচিব করা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

এ বিষয়ে দেশবাসীকে উদ্দেশ করে বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, দলের সভাপতি শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে অবস্থান করছেন। তিনিই আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা কোনো সংগঠন নয়। আওয়ামী লীগ এ দেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। এ দলের নেতৃত্বে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। ফলে কারও অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। দলের যে কোনো সিদ্ধান্ত আপনারা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে জানতে পারবেন।

তিনি বলেন, কোনো ষড়যন্ত্রকারীর কথায় কান না দিয়ে নিজেদের ঐক্যবদ্ধ করাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান কাজ। আমরা বিশ্বাস করি, শিগগির আঁধার কেটে যাবে। বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনার পথে পরিচালিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১০

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১১

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১২

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৩

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৪

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৫

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৬

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৭

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৮

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৯

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

২০
X