কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের সামনে গাড়িতে আগুন দেয়, তারা কি ললিপপ খায় : রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

পুলিশের সামনে গাড়িতে আগুন দেয়, আর তারা কি ললিপপ খায়? এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নেন রুমিন ফারহানা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সেখানে উঠে আসে গত ২৯ জুলাই বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ ও বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ। সেখানেই এ মন্তব্য করেন রুমিন ফারহানা।

আরও পড়ুন : দুদকের মামলায় তারেক-জোবাইদার রায় ঘোষণা

রুমিন ফারহানার কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি আগুনসন্ত্রাসে আবার নেমে গেছে- এ বিষয়ে কী বলবেন? তখন রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অনেক নাটক সাজিয়েছে। সেই নাটকের অংশ ফোনকল ও বাসে আগুন দেওয়া। পুলিশের সামনে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে চলে যায়। পুলিশ তখন কি করে। বাইকে কারা ছিল- এটি কি আপনার আমার টকশোতে বসে বের করার কথা। অথচ দু’হাত দূরে থেকে পুলিশ ভিডিও করে। পুলিশের সামনে যখন বাসে আগুন দেয়, এ সময় তারা কি ললিপপ খায়?

রুমিন ফারহান আরও বলেন, ২০১৩-১৪ সালে আগুনসন্ত্রাস নিয়ে আওয়ামী লীগ নাটক সাজিয়েছে। ১৩০০ মামলা দিয়েছে। এর মধ্যে মাত্র ২৭টি চার্জশিট দিয়েছে। এরই অংশ হিসেবে আবার নাটক শুরু করেছে সরকার। এ সময় রুমিন ফারহানা দেশের প্রথম সারির গণমাধ্যমের একটি সূত্র ব্যবহার করেন।

আরও পড়ুন : পুলিশের ৯৭ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি

পরে শামীম ওসমান বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা যে পত্রিকার তথ্য সূত্র ব্যবহার করেছেন, সে পত্রিকা আমার প্রধানমন্ত্রী পড়েন না। সেই পত্রিকার নিজস্ব এজেন্ডা থাকতে পারে। এ কথা বলামাত্রই রুমিন ফারহানা উপস্থাপককে বলেন- আমি কী কথা বলব, না উনি (শামীম ওসমন) বলবেন আপনি নির্ধারণ করেন।

পরে শামীম ওসমান বলেন, রেগে যেওনা ভাই, পরে তো ওকালতি করতে পারবা না। কারণ ওকালতি তো করতে হবে। আর আপনারা রেগে গেলে আমি ভয় পাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X