কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায় : নয়ন

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

বিএনপি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, হাজারও শহীদের জীবন দান তখনই পরিপূর্ণ সফল হবে- যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল চট্টগ্রাম মহানগর এবং দক্ষিণ জেলা শাখা আয়োজিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক এক যৌথ কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, শেখ হাসিনার আমলে তো কোনো নির্বাচনই হয়নি। স্থানীয় নেতা বা এমপি তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে নমিনেশন নিয়ে চেয়ারম্যান হয়েছে। গত ২০ বছরে মানুষ ভোট দিতে পারেনি। তারা উন্মুখ হয়ে আছে- কবে একটা ভোট দিতে পারবে। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিন।

তিনি বলেন, আওয়ামী লীগ এখনো বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনো ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার ভেবেছিল, সারাজীবন ক্ষমতায় থাকবে। অত্যাচার-নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় গড়ার পরিকল্পনা ছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে তাদের পতন হয়েছে।

নয়ন বলেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারও সাহায্য নিয়ে নয়। তিনি বলেন, যে গণআন্দোলনে পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছে- তা জনগণের দীর্ঘ দেড় দশকের অপশাসনের প্রতিবাদের বহিঃপ্রকাশ। এই অর্জনকে নষ্ট হতে দেওয়া যাবে না।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। এছাড়া আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X