কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করুন : লায়ন ফারুক

রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ এলডিপির প্রতিনিধি সভায় কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ এলডিপির প্রতিনিধি সভায় কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, শুধু ছাত্রলীগ নয়, শেখ হাসিনাকেও রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। কারণ, তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা! তাকে অবিলম্বে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটা জুলাই গণবিপ্লবের আকাঙ্ক্ষা।

রোববার (২৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ এলডিপির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ফারুক রহমান বলেন, আপনারা রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিন। মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বিগত তিনটি জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারেনি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বছর রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। ওই ৩১ দফা বাস্তবায়ন করলেই বাংলাদেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

প্রতিনিধি সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রধান অতিথির বক্তব্য দেন।

বাংলাদেশ এলডিপির নেতা সৈয়দ ইব্রাহিম রওনকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- ১২ দলীয় জোট শরিক জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের নুরুল আমিন ব্যাপারী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের ফিরোজ মো. লিটন প্রমুখ নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১০

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১১

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১২

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৩

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৪

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৫

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৬

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৭

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৯

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

২০
X