কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত : নীরব

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা। ‍ছবি : কালবেলা
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা। ‍ছবি : কালবেলা

ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। ‘আমরা জাতীয়তাবাদী পরিবার’ শেরেবাংলা নগর থানার উদ্যোগে এই কর্মসূচি হয়।

সাইফুল আলম নীরব বলেন, ভারত বাংলাদেশের মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে। উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। জনগণ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না।

তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। অথচ মিথ্যা তথ্য দিয়ে ভারতের মিডিয়াগুলো একের পর এক অপতথ্য প্রকাশ-প্রচার করছে। ভারতের এই মিথ্যা অপপ্রচারের ব্যাপারে নেতাকর্মীদের সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই আহ্বায়ক।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, যে ফ্যাসিবাদ এ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। ছাত্র-জনতা আগস্টে নিজের রক্ত ঢেলে দিয়ে সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তাই এখন দেশে পূর্ণ গণতন্ত্রের আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার এই নতুন স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনো দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১০

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১১

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৩

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৪

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৫

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৬

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৭

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৮

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৯

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

২০
X