কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগ স্বাধীনতা তো দূরের কথা, স্বাধীনতা শব্দটির ধারণাই পাল্টে দিয়েছে’

ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী-সদস্য শিক্ষাশিবির। ছবি : কালবেলা
ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী-সদস্য শিক্ষাশিবির। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে যে বুলি আউড়িয়েছে তা ছিল জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা। তারা স্বাধীনতার সুফল তো দূরের কথা, স্বাধীনতা বলতে কী বোঝায় সে ধারণাটাই পাল্টে দিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী-সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের মূল চাওয়া ছিল মানুষের অধিকার। কিন্তু আওয়ামী লীগ মানুষের সে অধিকার কেড়ে নিয়েছে। তারা স্বাধীনতার প্রথম টার্গেট গণতন্ত্রকে নষ্ট করেছে।

মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ মানুষকে দশ টাকা কেজি চাল দেবে বলে দিতে পারেনি। তারা মানুষের ভোটের অধিকার কুক্ষিগত করেছিল। কেয়ারটেকার সরকার বাদ দিয়ে ভোটের সিস্টেমকেই তারা বিকৃত করেছে। ঘোষণা দিয়েই নিজের ভোট করে ফেলেছে। ২০১৪ তে বিনা ভোটেই সরকার গঠনের চেয়ে বেশি এমপি পাস করিয়ে নিয়েছে। ২০১৮ তে দিনের কারবার রাতেই শেষ করে দিয়েছে। আর ২০২৪-এ এসে ‘আমি আর ডামি’ নিজেরা নিজেরাই ভোট শেষ করেছে। এটি জাতির সঙ্গে স্বাধীনতার নামে প্রতারণা ছাড়া আর কিছু নয়। এমন স্বাধীনতার জন্য একাত্তরে যুদ্ধ হয়নি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি শামসুর রহমান। বার্ষিক পরিকল্পনার বিভিন্ন দিক বুঝিয়ে দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসানসহ মহানগরী মজলিসে শূরা সদস্য ও বিভিন্ন থানার দায়িত্বশীলরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X