কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই জুলাই বিপ্লব শতভাগ সফল হবে : মজনু

রাজধানীর লালবাগ কিল্লার মোড় হাজি দেলোয়ার খেলার মাঠে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা
রাজধানীর লালবাগ কিল্লার মোড় হাজি দেলোয়ার খেলার মাঠে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, গণতন্ত্রের জন্য দেশের হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছে। পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচিত সরকার নয়, তাই ষড়যন্ত্রকারীরা এখন এ সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশকে দোসরমুক্ত করতে ব্যর্থ হয়েছে, চক্রান্তকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তাদের অবহেলার কারণে দেশবিরোধীরা একে একে দেশ থেকে পালিয়ে গেছে। এভাবে জুলাই বিপ্লবের সফলতা আসবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই জুলাই বিপ্লব শতভাগ সফল হবে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর লালবাগ কিল্লার মোড়ের হাজি দেলোয়ার খেলার মাঠে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির লালবাগ থানার ২৪নং ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মজনু বলেন, বিএনপি গণমানুষের দল। আজকে অনেকে বিএনপিকে নিয়ে হেয়প্রতিপন্ন করে কথা বলছেন। কিন্তু দেশবাসী বিএনপিকেও চিনে আর যারা কুৎসা রটাচ্ছে তাদের অতীত ইতিহাসও জানে।

তিনি বলেন, যাদের সাথে জনগণের সম্পর্ক নেই তারাই নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। ভোটের মাধ্যমে তারা রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না জেনেই পরিস্থিতি ঘোলাটে করে অন্যপথে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছেন। কিন্তু অনেক সময় স্বপ্নও দুঃস্বপ্নে পরিণত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে ২৪নং ওয়ার্ডের আহ্বায়ক ফরিদ উদ্দিন রানা এবং সদস্য সচিব অ্যাডভোকেট শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মনির হোসেন, চেয়ারম্যান ফরহাদ হোসেন, নগর সদস্য সাঈদ হাসান মিন্টু, শফিউদ্দিন আহমেদ সেন্টুসহ মহানগর ও স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

১০

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

১২

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

১৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১৪

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১৫

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

১৬

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১৯

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

২০
X