কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ
গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক

বাংলাদেশের সব অংশীজনকে নিয়ে কাজ করবে চীন

গণঅধিকার পরিষদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে তারা সকল অংশীজনকে নিয়ে কাজ করবে।

বুধবার (১৫ জানুয়ারি) গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানান চীনা রাষ্ট্রদূত।

রাজধানীর বারিধারায় চীনের দূতাবাসে সকাল ১১টায় শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী চলা বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদ সদস্য আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে চীনা রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ও সংগ্রামী ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বের জন্য শুভকামনা জানিয়ে চীনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় সংস্কার, নির্বাচন ও আগামীর বাংলাদেশ নিয়ে গণঅধিকার পরিষদের পরিকল্পনাও জানতে চান চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে চীন সকল অংশীজনকে নিয়ে কাজ করবে উল্লেখ করে রাষ্ট্রদূত গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ চীন সম্পর্কে আগ্রহীদের চীন সফরের আমন্ত্রণ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১১

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১২

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৩

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৪

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৭

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৮

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৯

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

২০
X