কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে জ্যাকবসনের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. খাইরুল আমিন।

অন্যদিকে ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান, রাজনৈতিক/শ্রমবিষয়ক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি, দেশের সামগ্রিক অবস্থা, অর্থনীতি, বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, দ্বিপাক্ষিক সম্পর্ক, সরকারের স্থিতিশীলতা, নির্বাচন, গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ভূমিকার প্রশংসা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X