কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আগুন নেভাতে গিয়ে গুলিতে ফায়ার সার্ভিসের ২ কর্মী নিহত

কাজ করছেন ফায়ার ফাইটাররা। ছবি : সংগৃহীত
কাজ করছেন ফায়ার ফাইটাররা। ছবি : সংগৃহীত

আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। এ সময় আহত হয়েছেন আরও অন্তত একজন। অগ্নিকাণ্ডের খবরে সাড়া দিয়ে আগুন নেভাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

সোমবার (৩০ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের ক্যানফিল্ড মাউন্টেনে দমকল বাহিনীর ওপর ছোড়া গুলিতে দুই ফায়ারফাইটার নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আগুন নেভানোর সময় চালানো হামলায় তারা নিহত হন।

রোববার বিকেলে কিউর ডি অ্যালেন শহরের উত্তরে পাহাড়ি এলাকা ক্যানফিল্ড মাউন্টেনে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। এ সময় তাদের ওপর স্নাইপার বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। কয়েক ঘণ্টা ধরে এ হামলা চলতে থাকে।

শেরিফ বব নরিস এক সংবাদ সম্মেলনে জানান, ধারণা করা হচ্ছে সন্দেহভাজন নিজেই আগুন লাগিয়েছিল। এটি ছিল সম্পূর্ণ এক অ্যামবুশ। ফায়ারফাইটারদের কোনো প্রস্তুতির সুযোগ ছিল না।

তিনি বলেন, নিহতদের মধ্যে একজন কিউর ডি অ্যালেন শহরের দমকল বাহিনীর সদস্য এবং অপরজন কোটেনাই কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ ইউনিটের সদস্য। আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একাই এসব ঘটনা ঘটিয়েছেন। ঘটনাস্থলের কাছে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমে স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর প্রায় ৪০ মিনিটের মধ্যেই গুলির খবর আসে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X