কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আহত সাংবাদিক জাভেদের সঙ্গে কথা বললেন তারেক রহমান

তারেক রহমান মুঠোফোনে আহত জাভেদ আক্তারের সঙ্গে কথা বলেন। ছবি : কালবেলা
তারেক রহমান মুঠোফোনে আহত জাভেদ আক্তারের সঙ্গে কথা বলেন। ছবি : কালবেলা

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আহত এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তারের চিকিৎসার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে জাভেদকে দেখতে আসেন। এসময় তারেক রহমান মুঠোফোনে আহত জাভেদ আক্তারের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার ও তার পরিবারের খোঁজ নেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন।

এ হামলায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। আহত জাভেদের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ডা. রফিকুল ইসলাম তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এ ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ আহত জাভেদ আক্তারকে দেখতে হাসপাতালে আসেন।

উল্লেখ্য, তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর, সংবাদিকদের ওপর কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীর আঘাতে এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তারসহ কয়েকজন আহত হোন।

ঘটনার পরপরই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের দ্রুত তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদককে আহতদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X