কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সেই টিভি উপস্থাপিকা পেলেন আন্তর্জাতিক পুরস্কার

ইরানি টেলিভিশন উপস্থাপিকা সাহার এমামি। ছবি : সংগৃহীত
ইরানি টেলিভিশন উপস্থাপিকা সাহার এমামি। ছবি : সংগৃহীত

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও অসম সাহসিকতার সঙ্গে সম্প্রচার চালিয়ে যাওয়া ইরানি টেলিভিশন উপস্থাপিকা সাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। তার বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে ভেনেজুয়েলার সর্বোচ্চ সাংবাদিকতা সম্মাননা সিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জুন) এক বিশেষ অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত আলি চেগিনির হাতে এই পুরস্কার তুলে দেন। এই পুরস্কারের মাধ্যমে সাহসী উপস্থাপিকার পাশাপাশি হামলায় নিহত অন্যান্য সাংবাদিকদেরও সম্মান জানানো হয়।

১৩ জুন, পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় আগ্রাসন শুরু করে। এর অংশ হিসেবে ১৬ জুন তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র প্রধান কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হামলার সময় টিভি লাইভে ছিলেন সাহার এমামি। বিস্ফোরণের পর তিনি নিরাপদ স্থানে সরে গেলেও, কিছু সময়ের মধ্যেই আবার ফিরে আসেন ক্যামেরার সামনে। তার এই আত্মত্যাগী সাহসিকতা ইরানে ব্যাপক প্রশংসিত হয় এবং আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়ে ওঠে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘সাহসিকতা, প্রতিরোধ আর পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন সাহার এমামি ও তার সহকর্মীরা। এই পুরস্কার ইরানি সাংবাদিকতার প্রতি আমাদের শ্রদ্ধা ও সংহতির প্রতীক।’

জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাহার এমামি ও ইসরায়েলি হামলায় নিহত আইআরআইবি কর্মীদের ‘মিডিয়া শহীদ’ আখ্যা দিয়ে তাদের সম্মাননা জানানো হয়।

পুরস্কার গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি চেগিনি। তিনি বলেন, এই পুরস্কার কেবল একজন উপস্থাপিকার নয়, পুরো ইরানি জাতির সাহস ও প্রতিরোধের প্রতীক।

অনুষ্ঠানে ভেনেজুয়েলার সরকার, মিডিয়া ও সাধারণ জনগণ করতালির মাধ্যমে সাহসী সাংবাদিকতাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটি দেশটির একাধিক জাতীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

সূত্র : প্রেস টিভি

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X