কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি : জয়নুল আবদিন

জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

বিএনপি মৃত ব্যক্তির ভোটে জিতে ক্ষমতায় যেতে চায় না বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা গত ১৬ বছর হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনে ছিল, তাদের নিয়ে তিনি নির্বাচন করবেন।

এ সময় দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন বিলম্ব হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মর্যাদা কলঙ্কিত হতে পারে।

বিএনপির এই নেতা বলেন, এমন কথা যেন কেউ না বলে যে- নির্বাচন ২০২৬-এর মাঝামাঝি হতে পারে। কারণ, দেশের মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তাই সরকারকে বলব, সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের রোডম্যাপ দিন, তারিখ দিন। তাড়াতাড়ি করুন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। সে অস্থিরতা, ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন। আমরা সেটা আর গ্রহণ করতে চাই না।

অপারেশন ডেভিল হান্ট নিয়ে এক প্রশ্নের জবাবে ফারুক বলেন, ক্ষমতা গ্রহণের পরপরই ডেভিল হান্ট শুরু হলে গাজীপুরে আক্রমণ হতো না। এখন নির্বাচন দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে হবে।

সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের সঞ্চালনায় এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহসহ অন্যরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X