কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত

ষড়যন্ত্রকারীদের রুখতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যারা রাজনীতিবিদদের ছোট করতে চায়, তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে। রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে।

এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা করে বলেন, দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে শেখ হাসিনার পতনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেও, গত ছয় মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার।

দুদু বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে, তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। পাঁচ আগস্টের পর ব্যাংক-হাসপাতাল এই চক্রই দখলে নিয়েছে বলেও অভিযোগ আনেন এ বিএনপি নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X