কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বনির্ভর বাংলাদেশ গড়তে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান আলালের

বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা

স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত, দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রমজান মাসজুড়ে আর্থিক ও জাকাতের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

শনিবার (৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘দ্য গ্রেটেস্ট ফাউন্ডেশন’ আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আলাল এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বিশ্ব মানবতার মুক্তিতে সবার উচিত দরিদ্র মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দেওয়া। সে লক্ষ্যে দ্য গ্রেটেস্ট ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে।

দ্য গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শিহাব খানের সভাপতিত্বে এবং মহাসচিব অ্যাডভোকেট আমিনুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফরহাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবু সায়েম মো. শাহীন, জহির উদ্দিন বাবর, অ্যাড. মোতাহার হোসেন সোহেল, ৬০ নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত কমিশনার নুরুল ইসলাম নুরু, কাঞ্চন আব্বাস, সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, আপেল মাহমুদ, মো. শরিফ উল্লাহ, শ্রমিক নেতা আবু তাহের, আবদুর রহমান, মো. জুনায়েদ, সোহেল আলম সাগর, কার্যকরী সদস্য শামীম রহমান, শহিদুল ইসলাম রুবেল, জমির উদ্দিন, আব্দুল মান্নান, মাহবুবুর রহমান, আবির আবদুল্লাহ, মো. আলতাফ হোসেন আকাশ, মো. ফারুক, মো. বাবুল, বাবুল মিয়া, আলমগীর, হাবিবুর রহমান, আইরিন আক্তার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১০

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১২

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৪

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৫

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৭

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৮

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৯

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

২০
X