কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রনেতাদের উপহার পাঠালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহত ছাত্রনেতাদের বাসায় নানা রকম ফলভর্তি ঝুড়ি পৌঁছে দেন দলটির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহত ছাত্রনেতাদের বাসায় নানা রকম ফলভর্তি ঝুড়ি পৌঁছে দেন দলটির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনায় আহত চার ছাত্রনেতার বাসায় উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ মার্চ) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য (কেন্দ্রীয় দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী তারেক রহমানের পক্ষ থেকে আহত ছাত্রনেতাদের বাসায় নানা রকম ফলভর্তি ঝুড়ি পৌঁছে দেন ।

জানা যায়, এসব ছাত্রনেতারা সাংগঠনিক সফর থেকে ফেরার পথে চট্টগ্রামের মিরসরাই সড়ক দুর্ঘটনার শিকার হন গত ১৯ ফেব্রুয়ারি।

এতে গুরুতর আহত হন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো: আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তানু, দেওয়ান সাইদুল ইসলাম পলাশ এবং মুন্সি মো: জসিম রানা।

এরপর তারা তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বাসায় ফিরলেও তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ-খবর নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X