ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আবাসন বৃত্তির দাবি ঢাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রতিটি হলে আবেদনকারী শিক্ষার্থীদের সিট নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ দাবি জানিয়েছেন।

তারা বলেন, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ঢাবির ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি নির্যাতনমূলক অপরাজনৈতিক বাস্তবতা ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা এসব চর্চা চায় না। সেই প্রেক্ষাপটে হল প্রশাসনকে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে ছাত্রদল বিশ্বাস করে মুক্ত, মেধাবান ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে। সে লক্ষ্যে আবাসন সংকট নিরসন জরুরি। গণরুম-গেস্টরুম সংস্কৃতির পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।

বিবৃতিতে হল প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। ঢাবি ছাত্রদল জানায়, আবাসন সংকটে শিক্ষার্থীদের পাশে থাকতে তাদের নেতাকর্মীরা সর্বোচ্চ সচেতন ও সক্রিয় থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১০

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১২

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৩

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৪

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৮

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৯

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

২০
X