কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির রোকেয়া ও সুফিয়া কামাল হলে নবীনদের বরণ করল ছাত্রদল

ঢাবির বেগম রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রীরা। ছবি : কালবেলা
ঢাবির বেগম রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রীরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রীরা।

নবীন বরণের এ আয়োজনে সোমবার (৩০ জুন) দুপুরে রোকেয়া হলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, নেত্রী শ্রাবনী আক্তারসহ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে কবি সুফিয়া কামাল হলে উপস্থিত ছিলেন তাওহীদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া আলোসহ হল শাখার নেত্রীরা।

ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা বলেন, নবীনদের মধ্যে হল নিয়ে একটা অজানা ভয় কাজ করে। অতীতে ফ্যাসিবাদী জামানায় হলে শিক্ষার্থীদের ওপর জুলুম-নিপীড়নের স্টিমরোলার চালানো হয়েছে। আমরা সেই আতঙ্ক কাটিয়ে এক নতুন পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে ছাত্ররাজনীতি মানে ভয় নয়- সহযোগিতা ও সহযাত্রা। নবীনদের স্বাগত জানানোর মধ্য দিয়ে আমরা সেই বার্তাই দিতে চেয়েছি।

সুফিয়া কামাল হল শাখার নেত্রী তাসনিয়া জান্নাত চৌধুরী বলেন, নবীনরাই আগামী দিনের দেশ গড়বে। তাদের পাশে থাকার প্রত্যয় নিয়েই আমরা আজকের এ আয়োজন করেছি। ফুল, কলম ও চকলেট আমাদের পক্ষ থেকে তাদের প্রতি এক ধরনের প্রতীকী বন্ধন- যাতে তারা বুঝে, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের বন্ধু হয়ে পাশে থাকে।

হল দুটিতে ছাত্রদলের এমন উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মধ্যেও দেখা যায় উৎসাহ ও উচ্ছ্বাস। অনেকেই জানান, রাজনীতির নামে যেখানে ভয়ভীতি দেখানোর সংস্কৃতি ছিল, সেখানে এমন সদয় ও বন্ধুসুলভ আচরণ তাদের মধ্যে আশার আলো জাগিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X