কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কোকোর শাশুড়ির ইন্তেকাল, বনানী কবরস্থানে দাফন

বনানী কবরস্থানে এসইউএফ মুকরেমা রেজাকে দাফন করা হয়েছে। ছবি : কালবেলা
বনানী কবরস্থানে এসইউএফ মুকরেমা রেজাকে দাফন করা হয়েছে। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই।

রোববার (০৬ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক সপ্তাহ আগে নানা জটিলতা নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মরহুমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। মরহুমার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

এদিকে বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে জানাজা শেষে মরহুমাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

জানাজায় বিএনপির সিনিয়র ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, মোসাদ্দেক আলী (ফালু), আমানউল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, মীর সরফত আলী সপু, নজরুল ইসলাম আজাদ, আমিনুল হক, নূরউদ্দিন নূরু, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, মামুন হাসান, মো. জামির হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, শায়রুল কবির খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মরহুমার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাসপাতালে মায়ের ভর্তির খবর পেয়ে ঈদের আগের দিন ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন মরহুমার একমাত্র মেয়ে কোকোর সহধর্মিণী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি। ফেরার পর থেকেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। মালয়েশিয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে কোকো মারা যাওয়ার পর মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে লন্ডনে থাকেন সিঁথি। মুকরেমা রেজার স্বামী এইচএম হাসান রেজা ২০১৭ সালের মার্চে মারা যান। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সাবেক ডিআইটির প্রকৌশলী ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান শোক প্রকাশ করেছেন। তারা পৃথক পৃথকভাবে শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X