কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএসপি মহাসচিব আব্দুল আজিজের দাফন সম্পন্ন

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারের জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি : কালবেলা
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারের জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি : কালবেলা

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিএনপির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে, দুপুর দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান মাইজভাণ্ডার দরবার শরীফের পীর, আওলাদে রাসুল (সা.) হজরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণআজাদী লীগের সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ আতা, আহলে সুন্নাত ওয়াল জামাত নির্বাহী মহাসচিব মাওলানা মাসুদ হোসাইন আল কাদেরী, সাংগঠনিক সচিব মাওলানা মো. আব্দুল মতিন, দপ্তর সচিব মোহাম্মদ ফিরোজ আলম, বিএসপির ভাইস চেয়ারম্যান মাওলানা আশিকুর রহমান হাশেমী, মো. মনির হোসেন, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, মো. সোহেল সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম এ বারী, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, গ্লোবাল সুফি অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী বোর্ডের অন্যতম সদস্য মোহাম্মদ আফতাব জিলানী, মাওলানা তৌহিদুল ইসলাম প্রমুখ।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল আজিজ সরকার। তার বয়স হয়েছিল ৮২ বছর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X