বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১০:১৯ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লাশ দাফনের ঠিক আগ মুহূর্তে জানা গেল তিনি জীবিত!

জীবিত সাবু আহমদ। ছবি : কালবেলা
জীবিত সাবু আহমদ। ছবি : কালবেলা

সিলেটে এক ব্যক্তির দাফনের আগ মুহূর্তে জানা গেল তিনি জীবিত। এ ঘটনায় হতবাক এলাকার মানুষ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২২ জুন) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউপি ব্রাহ্মণগ্রাম (এতিছানগর) গ্রামে এ ঘটনা ঘটেছে।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ওই অজ্ঞাতনামা লাশ নিজের বড় ভাই (৫৫) দাবি করে বাড়িতে নিয়ে যান ছোট ভাই বাবুল আহমদ। বাড়িতে নিয়ে লাশের দাফন ও কবর খোড়ার ঠিক আগ মুহূর্তে জানতে পারেন মৃত সাবু আহমদ জীবিত আছেন। এ ঘটনায় পুরো জকিগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

লাশের ছোট ভাই পরিচয়দাতা বাবুল আহমদ জানান, তার বড় ভাই সাবু আহমদ একজন মানসিক রোগী। গত এক সাপ্তাহ ধরে তাকে কোথাও খোঁজে পাচ্ছিলেন না। শনিবার রাত ১০টার দিকে ফেসবুকে ছবি দেখে জানতে পারেন তার ভাইয়ের লাশ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে রয়েছে। পরে আত্মীয়স্বজনসহ তিনি হাসপাতালে এসে তার বড় ভাই ভেবে বাড়িতে নিয়ে দাফন কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। গভীর রাতে তাদের এক পরিচিতজন জানান তার ভাই সাবু আহমদ বেঁচে আছেন এবং স্থানীয় গঙ্গাজল বাজারে আছেন।

পরে তিনি হাসপাতালে লাশটি ফেরত দিতে চাইলে জকিগঞ্জ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা মিজানুর রহমানের অনুরোধে লাশ দাফনের জন্য নিয়ে আসেন।

জানাজার ইমাম জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন জানান, রোববার সকাল ১১টার দিকে স্থানীয় এতিছানগর জামে মসজিদে জানাজা শেষে বাবুর বাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলে মানবিক দিক চিন্তা করে জানাজা পড়াই এবং দাফনের জন্য বলি।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মো. আব্দুল আহাদ জানান, অজ্ঞাত পরিচয়ে চিকিৎসাধীন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় লাশ সিলেটে পাঠানোর উদ্যোগ নেই। ঠিক তখনই লাশের ভাই ও আত্মীয়স্বজন পরিচয়ে লোকজন এসে লাশটি নিয়ে যান। এখন শুনছি ওই ব্যক্তি নাকি তাদের কেউ না।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না কালবেলাকে বলেন, একজন অজ্ঞাত পরিচয়ের লোক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। পুলিশ আইনানুগ ব্যবস্থা করার আগেই ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাকে নিয়ে যাওয়া হয়েছে।

বাড়িতে নিয়ে লাশের দাফন-কাফন ও কবর খোড়ার ঠিক পূর্ব মুহূর্তে মৃত সাবু আহমদ জীবিত আছেন বলে আমরা শুনেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X