কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০১:২৭ এএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০১:৩১ এএম
অনলাইন সংস্করণ

ব্যতিক্রমী আয়োজনে ন্যাশনাল পিপলস যুব পার্টির নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষে অসহায়দের মাঝে উপহার, ফুল ও মিষ্টি তুলে দেন ন্যাশনাল পিপলস যুব পার্টির নেতারা। ছবি : কালবেলা
বাংলা নববর্ষে অসহায়দের মাঝে উপহার, ফুল ও মিষ্টি তুলে দেন ন্যাশনাল পিপলস যুব পার্টির নেতারা। ছবি : কালবেলা

ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টি। সংগঠনটির উদ্যোগে রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের সঙ্গে বাংলা নতুন বছরের আনন্দ ভাগাভাগি এবং তাদের মাঝে শাড়ি, পাঞ্জাবি, ফুল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন বলেন, আজকের (সোমবার) সূর্যোদয়ের মধ্য দিয়ে সূচনা ১৪৩২ বঙ্গাব্দের। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ, সব বাঙালি সব সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে একই হৃদয়াবেগে একটি মোহনায় মিলিত হয়ে উদযাপন করে এই সার্বজনীন উৎসব। বর্ণিল উৎসবে মাতে দেশ।

তিনি আরও বলেন, বাংলা নতুন বছরের সূচনালগ্নে আমাদের সব রাজনীতিবিদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে, আমরা দেশ ও দেশের সব মানুষকে ভালোবাসব, দেশের কল্যাণের জন্য আমাদের নিজস্ব স্বার্থ সম্পূর্ণ ত্যাগ করব।

ন্যাশনাল পিপলস যুব পার্টির এই আহ্বায়ক এ সময় দেশবাসী ও পৃথিবীর সমস্ত বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাপ্পি, সদস্য মো. ইমরান, মোশারফ হোসাইন, শান্ত, সোহেল হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১০

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১২

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৫

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৬

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৭

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৯

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

২০
X