কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন হচ্ছে বাংলা নববর্ষ 

নিউইয়র্ক স্টেট সিনেট বাংলা নববর্ষ উদ্‌যাপন। ছবি : সংগৃহীত
নিউইয়র্ক স্টেট সিনেট বাংলা নববর্ষ উদ্‌যাপন। ছবি : সংগৃহীত

আলবানিতে নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রস্তাব গ্রহণ করা হবে সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে। বলা যায়, বাংলা নববর্ষ উদ্‌যাপনে নিউইয়র্ক স্টেট সিনেট সেদিন উৎসবমুখর হয়ে উঠবে।

অনুষ্ঠানে থাকবেন সিনেটর সেপুলভেদা, সেনেটর ফার্নান্দেজ এবং অন্যান্য সিনেটররা। বাঙালিদের পক্ষ থেকে থাকবেন এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্বজিত সাহা, ড. নজরুল ইসলাম, সিনিয়র অর্থনীতিবিদ এবং মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, শিল্পী রথীন্দ্রনাথ রায়, সংগীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস, শিল্পী লুতফুন নাহার লতা প্রমুখসহ প্রায় পঞ্চাশজন অতিথি।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন সহস্র কণ্ঠে বাংলা নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান পরিচালক মহিতোষ তালুকদার তাপস। বক্তব্য প্রদান করবেন সিনেটর সেপুলভেদা, সিনেটর ফার্নান্দেজ এবং স্বাগত বক্তব্য দিবেন অ্যাসেম্বলি সদস্য রেয়েস। ড. নজরুল ইসলাম, বিশ্বজিত সাহা, রথীন্দ্রনাথ রায় অনুষ্ঠানে কথা বলবেন। উক্ত অনুষ্ঠানে সিনেটর ফার্নান্দেজের পৃষ্ঠপোষকতায় মধ্যাহ্ন ভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা আনন্দঘন পরিবেশ সৃজন করবে।

সেদিন বিকেলে সিনেট কক্ষে রয়েছে পাসকৃত রেজুলেশনটি পাঠ এবং সেপুলভেদাসহ সিনেটরদের মন্তব্য ও আলোচনা। এই প্রথম বাংলা নববর্ষ আন্তর্জাতিক বিশ্বে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X