কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০১:০৫ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনাসভা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন বলেছেন, ন্যাশনাল পিপলস যুব পার্টির অবস্থান সবসময় মাদকের বিরুদ্ধে। সমাজ থেকে মাদককে বিতাড়িত করতে এবং সুন্দর সমাজ গড়তে আমরা শিশু-কিশোরের মাঝে ক্রীড়াসামগ্রী, গল্পের বই, ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম বিতরণ করে আসছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুমন আরও বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস যুব পার্টির প্রতিটি নেতাকর্মী দেশের প্রতিটি অঞ্চলে সামাজিক উদ্যোগ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ন্যাশনাল পিপলস যুব পার্টি ইনশাআল্লাহ একদিন বাংলাদেশের যুবকদের আইডল হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্বচ্ছ, সুন্দর, মাদক ও দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটি শক্তিশালী যুব রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ন্যাশনাল পিপলস যুব পার্টির সাংগঠনিক সম্পাদক শান্ত, মিরপুর মডেল থানা শাখার সদস্যসচিব রুবেল হোসেন আকাশ, পল্লবী থানার সাধারণ সম্পাদক আলামিন, সহসভাপতি মাসফিক ও ইকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ, ন্যাশনাল পিপলস যুব পার্টির কেন্দ্রীয় কমিটির আলামিন প্রমুখ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X