কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সংকট সমাধানে গণতন্ত্রের কাছেই ফিরতে হবে : মান্না

ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে ঢাকায় গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশ। ছবি : কালবেলা
ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে ঢাকায় গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশ। ছবি : কালবেলা

দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে মান্না এ কথা বলেন।

তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ফিলিস্তিনিদের কষ্ট প্রকাশের ভাষা নেই। এই হত্যাযজ্ঞ এতটাই বর্বর, যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি। আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে সংহতি জানাচ্ছি।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু ও আবু ইউসুফ সেলিম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবের সামনের সড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১০

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১১

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১২

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৩

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৪

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৭

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৮

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৯

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

২০
X