কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৪:৩৭ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ুন, এটাই দেশবাসীর চাওয়া : মঈন খান

জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারকে জনগণের দাবি মেনে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, এতে কোনো লজ্জা নেই। এই সরকার শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা ছেড়ে দিক- এটাই বাংলাদেশের মানুষের ইচ্ছা, দেশবাসীর চাওয়া।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘নাগরিক কণ্ঠ’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার বিদেশে গণতন্ত্রের কথা বলে, মুখে গণতন্ত্র প্রচার করে। তারা বলে- বাংলাদেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করে এ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। কিন্তু বিপজ্জনক হচ্ছে, তারা মুখে বলে এটা- কিন্তু কাজে করে সম্পূর্ণ উল্টোটা। তবে ভালো দিক হলো এই যে, গত ১৪ বছর ধরে তারা মিথ্যাচার করে সারা বিশ্বে প্রচার করে বাংলাদেশকে গণতন্ত্রকামী দেশ হিসেবে একটা ফানুস তৈরি করেছিল। কিন্তু আজকে সেই ফানুসটি ফুটে গিয়েছে। আজকে শুধু বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের বাইরে, শুধু আমেরিকা-ইউরোপ নয়, পৃথিবীতে যেসব প্রতিষ্ঠান আছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে- তাদের সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে, বাংলাদেশে আর যাই থাকুক না কেন- গণতন্ত্রের লেশমাত্র নেই।

মঈন খান বলেন, বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছে। তারা এইভাবে ক্ষমতায় থেকে এ দেশের মানুষের কল্যাণ সাধন করতে পারবে না।

তিনি বলেন, আজকে আমরা যে আন্দোলন করছি এটা শুধু বিএনপির আন্দোলন নয়- এটা বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা সৎ রাজনীতিতে বিশ্বাসী- সেসব মানুষের জন্য আমরা আন্দোলন করছি। বিএনপি একটি উদারনৈতিক শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব সম্পূর্ণ শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা সহিংসতায় বিশ্বাস করি না, লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করি না। এই সরকার শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা ছেড়ে দিক- এটাই বাংলাদেশের মানুষের ইচ্ছা।

নাগরিক কণ্ঠের আহ্বায়ক সাংবাদিক মো. রমিজ খানের সভাপতিত্বে এতে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াছিনসহ অন্যরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X