কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পুরোনো ছবি
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পুরোনো ছবি

বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৩০ এপ্রিল) পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে এনসিপির আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন স্থগিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশজুড়ে আবারও চাঁদাবাজিসহ পুরোনো সংস্কৃতি ফিরে আসছে। এসবের বিরুদ্ধে দুই দলই কঠোর অবস্থানে থাকবে। আবার পুরোনো সংস্কৃতি ফিরলে সেটা প্রতিহত করা হবে। সংস্কার ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই।

এনসিপির এ আহ্বায়ক বলেন, মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার কোনো ধারণা নেই। মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি ও নতুন বন্দোবস্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তা দেশের জনগণ মেনে নেবে না।

অন্যদিকে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। তাই সর্বপ্রথম সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে। এগুলো নিশ্চিত হওয়া ছাড়া নির্বাচনের সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X