কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

রাজধানীর নয়াপল্টনে মে দিবস উপলক্ষে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
রাজধানীর নয়াপল্টনে মে দিবস উপলক্ষে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

জনগণ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে।

বৃহস্পতিবার (০১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে টুকু এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। লক্ষ্য একটাই ছিল, গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু একটি বিশেষ মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। এখন তারা গণতন্ত্রের প্রক্রিয়া থেকে সরে গিয়ে ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে চায়।

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষের দাবি দ্রুত নির্বাচন। নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। যে সংস্কারগুলোতে সবাই একমত, সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।

টুকু বলেন, আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটা প্রথম বিএনপিই নিয়ে এসেছে।

শ্রমিক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের সদস্য সচিব কামরুল জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X