কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৭:২৭ পিএম
আপডেট : ০২ মে ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ফাঁসি চাই কি না, জনগণের কাছে সার্জিসের প্রশ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এনসিপি নেতা সারজিস আলম (ইনসেটে)। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এনসিপি নেতা সারজিস আলম (ইনসেটে)। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি চাই কি না, জনগণের কাছে জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শুক্রবার (২ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ থেকে এ প্রশ্ন করেন তিনি।

সারজিস আলম বলেন, আজ থেকে ৯ মাস আগে আমরা হাত উঁচু করে আওয়ামী লীগ নিষিদ্ধের রায় দিয়েছিলাম। ঠিক নয় মাস পরে এই বাইতুল মোকাররমের সামনে ঐক্যবদ্ধভাবে আমরা রায় দেব। আজকে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে আপনারা বলবেন এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা? এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না, জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আরও বলেন, এই আওয়ামী লীগ খুনিদের দল কি না? তাহলে এই খুনিদের দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না? তাদের রাজনীতি নিষিদ্ধ চাই কি না, শেখ হাসিনার ফাঁসি চাই কি না। আমাদের এই যুদ্ধ ততদিন চলবে, আওয়ামী লীগ যতদিন না নিশ্চিহ্ন হচ্ছে।

আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর।

এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু একটা কথায় বলব ড. ইউনূস আপনাকে আমরা আহত এবং শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি। আমরা কোনো অনুরোধ করছি না, সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত ১৫ বছরে যে গণহত্যা, গুম, খুন করেছে সেটা প্রমাণিত। সুতরাং কোনো যদি কিন্তু ছাড়াই এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X