কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

হাসনাতের ‘চা খাওয়ার বিল লাখ টাকা’ পোস্টে দুদকের নজর, গ্রেপ্তার ৪

গ্রেপ্তার চার প্রতারক। ছবি : কালবেলা
গ্রেপ্তার চার প্রতারক। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের সূত্র ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার প্রতারককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের মধ্যে একজন হলেন - পিরোজপুর সদর উপজেলার বাদলখালী এলাকার বাসিন্দা মো. সেলিম (৪০)। বর্তমানে তিনি রাজধানীর মান্ডা এলাকার গ্রিন মডেল টাউনে বসবাস করেন।

বাকি তিনজন হলেন - মো. তরিকুল ইসলাম (৪০), মো. আতিক (৩৮) এবং মো. আব্দুল হাই সোহাগ (৩৫)। তাদের রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্দা এলাকার বাসিন্দা।

রোববার (২৯ জুন) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ জুন সামাজিকমাধ্যমে ‘স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা’ শিরোনামে একটি পোস্ট করেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। সেই পোস্ট দুদকের নজরে আসে।

দুদকের নির্দেশে পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। অনুসন্ধান কমিটির কার্যক্রমে র‌্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রাজধানীর মুগদা ও আশপাশের এলাকায় গত রাতে অভিযান চালানো হয়। অভিযানে প্রতারকচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় চার প্রতারকের কাছ থেকে একটি সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট, একটি জাতীয় দৈনিকের নামে আইডি কার্ড জব্দ করা হয়। এছাড়া তাদের কাছে পাওয়া গেছে জাতীয় দৈনিক ও কয়েকটি টিভি চ্যানেলের নামে একাধিক ভিজিটিং কার্ড। এসব ভিজিটিং কার্ডে সোহাগ পাটোয়ারী নাম ব্যবহার করা হয়েছিল। চার প্রতারকের কাছ থেকে আরও মিলেছে সোনালী ব্যাংকের চেক বই, ৬টি মোবাইল ফোন এবং ১৩টি সিমকার্ড।

দুদক জানায়, প্রতারকচক্রটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। চক্রটির বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X