কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
আমার বাংলাদেশ পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শ্রদ্ধা জানায় এবি পার্টি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন ছিলেন জিয়াউর রহমান। তিনি তার নতুন দলের মতাদর্শ হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদকে গ্রহণ করেছিলেন। ভেবেছিলেন এই মতবাদের ভিত্তিতে শোষণমুক্ত সমাজ গড়বেন। তার মৃত্যুর পর দুই দুইবার ক্ষমতায় ছিল তার প্রতিষ্ঠিত দল বিএনপি। শোষণহীন সমাজের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। এর প্রধানতম একটি কারণ হলো রাজনীতিবিদদের সীমাহীন দুর্নীতি ও লুটপাট।

নেতারা বলেন, মরহুম জিয়া চেয়েছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং সে লক্ষ্যে তার বইতে তিনি লিখেন, আমরা বহুদলীয় গণতন্ত্র করেছি। অনেকে অনেক রকম কথা বলেছে। কিন্তু আমাদের এ প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতেই হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা। ইউনিফাই করা। যেখানে জাতি বিভক্ত হয়ে গিয়েছিল। বহুদলীয় গণতন্ত্র দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে তা করতে হবে।

তারা বলেন, আজ শহীদ জিয়ার মৃত্যুর ৪৪ বছর পর যে বাংলাদেশ দেখছি সেখানে ঐক্য নেই, বহুদলীয় গণতন্ত্র নেই। আছে মতাদর্শ ও মতবাদের ভিত্তিতে বিভক্ত। দল হিসেবে বিএনপি বিগত ১৭ বছর নিপীড়িত মানুষের অধিকার ও গুম হয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে পারেনি। এমতবস্থায় বর্তমান প্রজন্মের বাংলাদেশিদের বাধ্য হয়েই নতুন রাজনীতির কথা বলতে হচ্ছে, নতুন রাজনৈতিক দল গঠন করতে হচ্ছে। এবি পার্টি সেরকমই একটি উদ্যোগ।

নেতারা আরও বলেন, এবি পার্টির লক্ষ্য শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত এবং গণতান্ত্রিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, যার ভিত্তি হবে স্বাধীনতাযুদ্ধের ঘোষণাপত্রে ঘোষিত তিন মূলনীতি- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। যে যুদ্ধের জন্য জীবনবাজি রেখে লড়েছিলেন জিয়াউর রহমান, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১০

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১১

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১২

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৩

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৪

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৫

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৬

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৭

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৮

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৯

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

২০
X