কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০১:৩৪ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের সমাধিতে পেশাজীবীদের পুষ্পস্তবক অর্পণ

জিয়াউর রহমান সমাধিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাদের পুষ্পস্তবক অর্পণ। ছবি : সংগৃহীত
জিয়াউর রহমান সমাধিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাদের পুষ্পস্তবক অর্পণ। ছবি : সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন ও সদস্যসচিব কাদের গনি চৌধুরীর নেতৃত্বে পেশাজীবী নেতারা মিছিলসহ মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. নুরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, অধ্যাপক ড. আবু জাফর, অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমীন আকন্দ, ডিপোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) মহাসচিব ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, বাংলাদেশ (এম-ট্যাব) সভাপতি এ কে এম মুসা (লিটন) ও ভারপ্রাপ্ত মহাসচিব দবির উদ্দিন তুষার, ইউনানী আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আগড্যাব) সভাপতি ডা. মির্জা লুৎফর রহমান লিটন ও মহাসচিব ডা. আমিনুল বারী কানন, ডিপ্লোমা অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) সভাপতি মো. জিয়াউল হায়দার পলাশ ও মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক মো. তানভীরুল আলম।

এরপরে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দল, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, জিয়াউর রহমান ফাউন্ডেশন, জিয়া পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইউনানি আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিপ্লোমা অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন মাজারে পুষ্পস্তবক অর্পণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X