কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের বিষয়ে বিশ্বনেতাদের বিবৃতিকে সমর্থন গণতন্ত্র মঞ্চের

পুরানা পল্টনে ভাসানী অনুসারী পরিষদের দলীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভায় মঞ্চের নেতারা। ছবি : কালবেলা
পুরানা পল্টনে ভাসানী অনুসারী পরিষদের দলীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভায় মঞ্চের নেতারা। ছবি : কালবেলা

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে ১৬০ বিশ্বনেতার বিবৃতিকে সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। ছয় দলীয় এই রাজনৈতিক জোট মনে করে, ড. ইউনূসের প্রতি বর্তমান সরকারের আচরণ ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ভাসানী অনুসারী পরিষদের দলীয় কার্যালয়ে গণতন্ত্রের মঞ্চের এক সভায় মঞ্চের নেতারা এ কথা বলেন।

সভায় মন্ত্রিসভা সম্প্রতি সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় অনুমোদন দেওয়ার ঘটনায় নিন্দা জানানো হয়। এ আইনের বিষয়ে জোটের অবস্থান তুলে ধরতে আগামী ৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করার সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ।

গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও অতিরিক্ত সদস্য সচিব হাবিবুর রহমান, জেএসডির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন পাটোয়ারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু ও বাচ্চু ভূইঁয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, প্রচার ও মিডিয়া সমন্বয়ক হাসিবউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১০

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১১

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৩

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৪

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৫

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৬

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৭

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৮

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৯

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X