মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের শোক

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। ছবি : কালবেলা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ কথা জানান তিনি।

শোকবার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের রাজনীতিতে দলমতের ঊর্ধ্বে একজন জাতীয় নেতা ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময়ব্যাপী দেশের রাজনীতিতে প্রভাবশালী নেতৃত্ব হিসেবে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বহু বছর রাষ্ট্রীয় নেতৃত্ব প্রদান করেছেন। তার রাজনৈতিক জীবন, সিদ্ধান্ত, অবদান ও আপোষহীনতা— সবই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। তিনি ছিলেন পরিশীলিত, মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী।

শোকবার্তায় তিনি আরও বলেন, সংকটময় সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে তার ভূমিকা দেশের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় মরহুমার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও সর্বসাধারণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১০

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১২

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৩

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৪

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৫

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৬

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৭

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৮

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

১৯

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

২০
X